আমাদের জুমার বয়ান গ্রন্থটির বিশেষত্ব
গ্রন্থটির বিশেষত্ব হলো-এটি কেবল বয়ানের সংকলনই নয়, বরং দাওয়াত, শিক্ষা ও আত্মশুদ্ধির এক পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এই গ্রন্থটির প্রতিটি অংশে এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, যা একে অন্যান্য সাধারণ বয়ানগ্রন্থ থেকে আলাদা করেছে।

গ্রন্থটির মৌলিক কিছু বৈশিষ্ট্যসমূহ

মাসভিত্তিক বিন্যাস: আরবি ১২ মাস অনুযায়ী বয়ান সাজানো, যাতে সময়োপযোগী বিষয় বেছে নেওয়া সহজ হয়।

প্রমাণনির্ভর উপস্থাপন: প্রতিটি বয়ান রেফারেন্সসহ উপস্থাপিত।

মৌলিক দ্বীনি বিষয়াবলি: ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ্ব প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনা।

যুগোপযোগী দৃষ্টিভঙ্গি: আধুনিক সমাজের যাবতীয় সমস্যা ও প্রশ্নের যুক্তিনির্ভর বিশ্লেষণ।

সহজ ও প্রাঞ্জল ভাষা: সাধারণ পাঠক ও ইমাম, খতিব, ৰক্তা সকলের জন্যই বোধগম্য ও ব্যবহারযোগ্য।

আরবি খুতবা: প্রতিটি বয়ানের শেষে সংক্ষিপ্ত আরবি খুতবা যুক্ত।

সময় সাশ্রয়: প্রয়োজনীয় রেফারেন্স একত্রে সংকলিত।

দাওয়াতি ও আত্মিক প্রভাব: প্রতিটি বয়ান হৃদয়কে নরম করে, আমলের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
সংক্ষেপে বলা যায়, জুমার বয়ান এই গ্রন্থটি একজন ইমাম, আলেম বা বক্তার জন্য যেমন সহায়ক গ্রন্থ, তেমনি একজন সাধারণ মুসলিম পাঠকের জন্যও চিন্তা, শিক্ষা ও আত্মগঠনের এক নির্ভরযোগ্য দিশারী।
Reviews
There are no reviews yet.